রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানির অভাবে কেশবপুরের কৃষকরা পাট নিয়ে পড়েছেন চরম বিপাকে প্রভাব পড়বে বোরো আবাদেও

news-image

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে দীর্ঘদিন অনাবৃষ্টির কারনে কৃষকরা পাট পচাতে পারছেন না। পানি নেই খানাখন্দ, পুকুর, জলাশয় কোথাও। ভূগর্ভের পানি সেচ দিয়ে পাট চাষ করেছিলেন চাষীরা করলেও ফলন ভালো হয়নি বৃষ্টির অভাবে। পানির জন্য চাষীদের মধ্যে হতাশ হয়ে পড়েছেন। কৃষি অফিস থেকে চাষীদের পাটের ছাল বের করে মাটির নিচে পুতে পাটের রিবন রেটিং করার পরামর্শ দেয়া হয়েছে। রিবন রেটিং করতে চাষিরা মেশিন সরবরাহের দাবি জানিয়েছেন।

কৃষি অফিসার মনির হোসেন সকালের সময়কে জানান, এ বছর কেশবপুরে পাট চাষের লক্ষ্যমাত্র ছিল ৭ হাজার হেক্টর জমিতে। চাষ হয়েছে ৪ হাজার ৬শ’ ৮০ হেক্টর জমিতে। গত বছর পাট চাষ হয়েছিল লক্ষ্যমাত্রার অনেক বেশী। পানির অভাবে এবার লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। পাট রোপনের সময় বৃষ্টিপাত না থাকায় কৃষকরা স্যালো মেশিন দিয়ে ভূগর্ভের পানি তুলে পাট চাষ করেছেন। আর আকাশ পানি না পাওয়ায় পাটের ফলনও ভাল হয়নি। সারা বছর বৃষ্টি হয়নি বলে বর্তমানে খাল, বিল, নালায় পানি নেই। সেকারনে কৃষকদের এক মিটার গর্ত ও ৮ মিটার চওড়া করে সেখানে পাট প্রক্রিয়া করার পরামর্শ দেয়া হচ্ছে। তবে কৃষকরা জানিয়েছেন, অফিস থেকে পাটের আশ ছাড়ানোর কোন মেশিন সরবরাহ করা হয়নি। তিনি আরও জানান, পানির অভাবে পাট কাটতে দেরি হওয়ায় এবার বোরো আবাদেও এর প্রভাব পড়তে পারে। সেজন্য এবারের ৮ হাজার ৮শ’ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশংকা দেখা দিয়েছে।

অনেকেই পাট কাটছেন না। আবার অনেক কৃষকরা পাট পচাতে শুকনো খালে, পুকুরে সেচযন্ত্র দিয়ে ভূগর্ভের তুলে পাট পচানো চেষ্টা করছেন। বাগদাহ গ্রামের রফিকুল ইসমান জানান, তিনি ৬ বিঘা জমিতে এবার পাট চাষ করেছেন। সেচ পানি দিয়ে আবাদ করে এখন পাট পচানোর জায়গা পাচ্ছেন না। শনিবার সকালে তিনি স্যালো মেশিন দিয়ে ভূগর্ভের পানি পুকুরে তুলে সেখানে পাট পচানোর চেষ্টা করছেন। কাকিলাখালী গ্রামের কল্লোল দাস জানান, তিনি এক বিঘা জমিতে পাঠ চাষ করেছেন কিন্তু পানি অভাবে পাট কাটছেন না। সাতবাড়িয়া গ্রামের আমজাদ হোসেন জানান, দুই বিঘা জমির পাট পানির অভাবে কাটছেন না। ওই আনছার দফাদার, অমেদ আলী মোড়ল, কুদ্দুস দফাদার, খোকন সরদার, মঙ্গলকোট গ্রামের মোশারফ হোসেন মোড়ল, গোলাম মোস্তফা মোড়ল, রকি গোলদার, মজিবর গাজীর মতো অনেক কৃষকই পানির অভাবে পাট পচাতে (জাগ) পারছেন না বলে জানিয়েছেন।

কেশবপুর প্রায় ৮০ শতাংশ কৃষক পাট কেটে ওই জমিতে বোরো আবাদ করে থাকেন। সেজন্য কৃষকরা পাট কাটতে না পেরে হতাশয় পড়েছেন। কৃষকদের মধ্যে পানির জন্য হাহাকার বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন