,

জিসান খান শুভর ‘নিদয়া’

news-image

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী জিসান খান শুভর ‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ঘুণপোকা’সহ অসংখ্য গান শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। কথা, সুর আর গায়কির মায়াজালে জিসান যেন শ্রোতা-দর্শকদের বেঁধে নিয়েছেন আপন মহিমায়। প্রতিনিয়তই গান করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবারে তিনি নিয়ে আসছেন শ্রোতাদের জন্য নতুন গান ‘নিদয়া’।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। সংগীত করেছেন আমজাদ হোসাইন। প্রিয় মানুষ হারানোর হাহাকারের এই গানের গল্পে ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে দর্শক দেখেতে পাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্ধ রসায়ন।

নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সংগীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে