,

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চীনের লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াং-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ওই বৈঠকে দুই পক্ষই সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

এর আগে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের একটি সুপরিচিত চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড পরিদর্শন করে। সেখানে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার, চা প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণ পদ্ধতি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ইসমাইল জবিউল্লাহ বলেন, এই সফর ছিল জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি উল্লেখ করেন, কীভাবে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি শিল্পকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করা যায়, তা সরাসরি দেখার সুযোগ হয়েছে। তার মতে, বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নের ক্ষেত্রে এ অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

এ সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল জ্যাক মোটরস-এর কার্যক্রমও পরিদর্শন করে। পাশাপাশি University of Science and Technology of China-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা জানান, প্রবাসী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে এবং পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ ধরনের সফর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৬ এপ্রিল দেশটিতে পৌঁছায় বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে তারা বিভিন্ন বৈঠক, শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী