রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিকে ‘ডিজাস্টার’ বা চরম বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সংকটের সময় দর্শকের ভূমিকা নয়, সমাধানে এগিয়ে আসাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য বলে জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাব না, বরং আগুন নেভানোর চেষ্টা করব।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘হাম পরিস্থিতির অবস্থা দেখতে এসে যা দেখলাম, তা উদ্বেগজনক। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। পুরো স্বাস্থ্যখাত বর্তমানে নাজেহাল অবস্থায় রয়েছে। হাসপাতালগুলোকে এখন আর সেবামূলক প্রতিষ্ঠান নয়, বরং বাজারের সঙ্গে তুলনা করা যেতে পারে। দেশের এই বিশেষায়িত শিশু হাসপাতালে এখনও এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থা নেই। হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অস্তিত্ব নেই। ফলে গুরুতর অসুস্থ শিশুদের বাইরে পাঠাতে হচ্ছে, যা তাদের জীবনের জন্য বড় ঝুঁকি। অথচ সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন তাদের কথায়- দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই, তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে।’

দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘পুরো স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার। কয়েক দিন আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে যা দেখেছি, তাকে হাসপাতাল না বলে ‘বাজার’ বলা ভালো। ১০০০ বেডের বিপরীতে সেখানে ৩০০০-৩৭০০ রোগী ভর্তি থাকে। প্রয়োজনীয় ম্যানপাওয়ার ও লজিস্টিক সাপোর্ট নেই। শিক্ষা ও স্বাস্থ্য এই দুই খাতেই আমাদের সবচেয়ে বেশি উপেক্ষা ও লাঞ্ছনা করা হয়েছে।’

বাজেট কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, আগে শিশু হাসপাতালের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও গত বছর ২৮ কোটি টাকা করা হয়েছে।

অন্যদিকে গতকাল দুপুরে রাজধানীর আসাদগেটে পেট্রোল পাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জ্বালানি তেল নিয়ে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। সাধারণ মানুষদের ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল