,

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী গাবতলী খেলার মাঠকে দখলমুক্ত করে পুনরায় খেলাধুলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার মাঠটি পরিদর্শন শেষে তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে মাঠটির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় যেসব খেলার মাঠ দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, এই মাঠে একসময় দেশের খ্যাতনামা ফুটবলার কাজী সালাউদ্দীন-সহ অনেকেই খেলেছেন, এমনকি তিনি নিজেও এখানে খেলাধুলা করেছেন। তাই মাঠটির ঐতিহ্য রক্ষা করা জরুরি।

আইনি জটিলতার বিষয়েও তিনি কথা বলেন। তার মতে, আদালতের রায়কে সম্মান জানিয়ে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই মাঠের বড় অংশ দখলমুক্ত করা হবে এবং কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। ভবিষ্যতে এটি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, মাঠের অর্ধেকেরও বেশি জায়গা বর্তমানে অবৈধভাবে দখল হয়ে আছে। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় এক শতাব্দীরও বেশি আগে মুন্সি লাল মিয়া এই ১.৭ একর জমির মাঠটি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ওয়াক্ফ করে দেন। বর্তমানে এটি ওই এলাকার একমাত্র খেলার মাঠ।

অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সময়ে প্রভাবশালী মহলের সহায়তায় মাঠের বড় অংশ দখল করে দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর ফলে আশপাশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসী দ্রুত দখলমুক্ত করে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড