রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে উত্তেজনা: যেকোনো জাহাজকে টার্গেট করার হুঁশিয়ারি ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা ঘোষণা দিয়েছে, প্রণালিটি পুনরায় বন্ধ করা হয়েছে এবং এই পথে প্রবেশের চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে অল্প সময়ের জন্য এই নৌপথ খুলে দেওয়া হয়েছিল, যার ফলে কিছু বাণিজ্যিক জাহাজ চলাচলও করে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলে যায়।

ইরানের স্টুডেন্ট সংবাদ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তাদের মতে, এই অবরোধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।

নৌবাহিনীর পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলো যেন চলাচল থেকে বিরত থাকে। অন্যথায় তা শত্রুপক্ষকে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট জাহাজকে আক্রমণের মুখে পড়তে হতে পারে।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অদূরদর্শী’ বলে মন্তব্য করেন।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, সম্প্রতি ইরানি গানবোট দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

পরিস্থিতির প্রেক্ষিতে ইরানি বাহিনী রেডিও বার্তার মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করে জানিয়েছে, এই নৌপথে কোনো ধরনের চলাচল সহ্য করা হবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান এই প্রণালি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতি বাতিল করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন, তাদের নৌবাহিনী শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল