,

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

news-image

রাজধানী ঢাকা-তে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোর থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।

অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির রাইডার ও অসাধু ব্যক্তি খোলাবাজারে চড়া দামে জ্বালানি তেল বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, পাম্প থেকে একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে তা বাইরে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

রাজধানীর হাজারীবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুরের বাঁশবাড়ি ও আদাবরসহ বিভিন্ন এলাকায় তুলনামূলক সহজে খোলা তেল পাওয়া যাচ্ছে। যেখানে পাম্পে ৫ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করেও তেল মিলছে না, সেখানে এসব স্থানে কয়েক মিনিটেই জ্বালানি পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, কিছু রাইড-শেয়ার চালক দিনে একাধিকবার ভিন্ন ভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে পরে লিটারপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। এতে তারা প্রতিদিন বাড়তি আয়ও করছেন।

বর্তমানে খোলাবাজারে প্রতি লিটার তেল ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সময় বাঁচাতে অনেকেই বাধ্য হয়ে এই অতিরিক্ত দামে তেল কিনছেন, বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী ও অনলাইন কনটেন্ট নির্মাতারা।

রাজধানীর আসাদগেট ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের কেউ কেউ যাত্রী পরিবহন না করে শুধু তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। এতে প্রকৃত রাইডারদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে মাঝপথে তেল শেষ হয়ে যাওয়ায় অনেক মোটরসাইকেল ঠেলে পাম্প পর্যন্ত নিতে হচ্ছে চালকদের। এমন পরিস্থিতিতে কিছু ব্যক্তি সহায়তার নামে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ ঘাটতির পাশাপাশি নিয়ন্ত্রণহীন খোলাবাজার, তদারকির অভাব এবং দুর্বল ব্যবস্থাপনাই সংকটকে আরও জটিল করছে। তারা মনে করেন, পাম্পভিত্তিক কঠোর নজরদারি, অবৈধ বিক্রি বন্ধ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা জরুরি।

সরকারের চালু করা ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ সব পাম্পে কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী