,

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি :মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল নেওয়ার জন্য পাম্পে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তেলপাম্পে সারাদিন অবস্থান করার কারণে ব্যাহত হচ্ছে দিনের অন্যান্য কাজ। এমঅন প্রেক্ষাপটে পুরুষদের কাজের চাপ কমাতে চুয়াডাঙ্গার জীবননগরে তেলপাম্পে পুরুষদের পাশাপাশি নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে গিয়ে পুরুষদের পাশাপাশি নারীদের ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে করে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তারা লাইনে দাঁড়িয়েছেন বলে অনেকেই জানিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকেই তেলপাম্পে এই চিত্র দেখা যায়।

আকলিমা খাতুন নামের এক নারী বলেন, ‘আমার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়। এতে ফসলের মাঠে অন্যান্য কাজ হয়না। যার কারনে আমার স্বামীকে কৃষি জমিতে কাজে পাঠিয়ে আমি সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি।ডিজেল নিয়ে বাড়িতে ফিরব।’

আসমা খাতুন নামের আরেক নারী বলেন, ‘আমাদের কৃষি মালামাল বহনের জন্য পাওয়ার টিলার রয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা তেল নিতে আসলে সেইদিন গাড়ির চাকা আর ঘুরে না। আয় রোজগার বন্ধ থাকে। স্বামী সন্তানকে কাজে পাঠিয়ে আমি নিজে এসে লাইনে দাঁড়িয়েছি।’

সন্ধ্যা রানী নামের একজন বলেন, ‘আমার বাড়িওয়ালা খুব অসুস্থ এই রোদ গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি নিজেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি।’

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ পেট্রোলের লাইনে ভিড় কিছুটা কম। তবে ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন রয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইন রয়েছে। পাঁচজন পরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য পাম্প গুলোতেও নারীদের লাইন চোখে পড়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর