,

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

news-image

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলার লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের সেরাদের একজন বলা হয়। তার দুটি গোলে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি, প্রতিপক্ষ কলোরাডো র‌্যাপিডস।

প্রায় ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে ডেনভারে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে হাল না ছেড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় কলোরাডো। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন শেষ মুহূর্তে মেসির জাদুকরী গোলেই জয় নিশ্চিত হয়।

মেসি প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে ডান দিক দিয়ে আসা পাস ধরে বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন তিনি।

এই ম্যাচটি ছিল নতুন কোচ গিয়ের্মো ওইয়োস-এর অধীনে মায়ামির প্রথম ম্যাচ, যেখানে জয় দিয়ে দারুণ সূচনা হয়েছে তার। এর আগে ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়ে যান হাভিয়ের মাচেরানো।

ম্যাচ শেষে ওইয়োস বলেন, তাদের দলে এমন একজন খেলোয়াড় আছেন, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন—যার প্রমাণ আবারও দিয়েছেন মেসি।

এই জয়ের ফলে লিগের ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। কোচের মতে, দল ধীরে ধীরে আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে।

খেলার শুরুটা কিছুটা ধীরগতির হলেও এক পর্যায়ে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কলোরাডো এবং দুই গোল করে ম্যাচে সমতা আনে।

শেষদিকে মেসির একক নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়। যদিও ম্যাচের অন্তিম মুহূর্তে কিছুটা উত্তেজনা দেখা যায়, যখন সতীর্থের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড