,

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বৃদ্ধি সত্ত্বেও দেশে তুলনামূলকভাবে সীমিত পরিসরে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সরকারের ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ তৈরি হলেও জনগণের কথা বিবেচনা করে সেই হারে মূল্য বাড়ানো হয়নি।

মন্ত্রী আরও জানান, বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই পরিস্থিতিতেও সরকার ভর্তুকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। সে কারণে বাড়তি খরচের বড় অংশ সরকার নিজেই বহন করছে এবং সীমিত আকারে মূল্য সমন্বয় করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে দেশজুড়ে সংশোধিত দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা।

এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের তথ্য জানায়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী