রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে দেশজুড়ে হামের টিকাদান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সরকার সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আগামী সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

এর আগে ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিতে থাকা ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালু করা হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি। একই সময়ে এই রোগ ও সংশ্লিষ্ট উপসর্গে ২০০’র বেশি শিশুর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ব্যাপক আকারে টিকাদান কার্যক্রম চালানো হবে। তিনি আশ্বস্ত করে বলেন, দেশে টিকার কোনো সংকট নেই এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানান।

চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হয়ে যেসব শিশুর মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশের শরীরে অন্যান্য জটিলতাও থাকে। তাই হাম ধরা পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাও প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল