রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্য প্রবাহে প্রভাবে কৃষি উৎপাদনে শঙ্কা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গত এক সপ্তাহে ধরে সারাদেশের ন্যায় নবীনগর উপজেলা জুড়ে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বছরের এই সময়ে কৃষি নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। শৈত্যপ্রবাহে কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়, বিশেষত বোরো ধানের বীজতলা হলুদ হয়ে মরে যায়, আলু, সরিষা, পেঁয়াজ, টমেটো, শিম, লাউ, করলাসহ বিভিন্ন শীতকালীন সবজি ও ফসলের মুকুল ও পাতা কালো হয়ে যায়, যা ফলন মারাত্মকভাবে হ্রাস করে। তীব্র শীতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ডগা মরে যায় এবং রোগবালাইয়ের প্রকোপ বাড়ে, যা কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হয়। ঘন কুয়াশা ও তীব্র শীতে বীজতলা হলুদ হয়ে যায় এবং চারা মারা যায়, যা পরবর্তী রোপণ মৌসুমকে প্রভাবিত করে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় কাইতলা উত্তর, নাটঘর, নবীনগর পূর্ব, শিবপুর, বিদ্যাকুট ইউনিয়নের হাওরের ধান রোপণ পুরোদমে চলছে। আবার অপেক্ষাকৃত উচু জমি ইব্রাহিমপুর, লাউরফতেহপুর, জিনদপুর ইউনিয়নে বীজতলা তৈরি এবং পরিচর্যায় ব্যস্ত কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে ৯০৫ হেক্টর জমির বীজতলা তৈরি হয়েছে, যা দিয়ে রেকর্ড ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদিত হবে। শৈত প্রবাহে শীতের প্রকোপ থেকে বীজতলা রক্ষার্থে উপসহকারি কৃষি অফিসারদের পরামর্শে বোরো ধানের বীজতলায় কৃষক বিকেলে সেচ দিচ্ছে, সেই পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিচ্ছে প্রতিদিন সকালে চারার ওপর জমা হওয়া শিশির ঝরিয়ে নিতে কাজ করছে।

এই দিকে নবীনগর উপজেলায় ২৪৫ হেক্টর জমিতে আলু এবং ২১০ হেক্টর জমিতে শীতকালীন টমেটো আবাদ হচ্ছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলু এবং টমেটোর নাবী ধ্বসা রোগের আক্রমণ দেখা দিচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের নাবী ধ্বসা রোগের প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক ৫ থেকে ৭ দিন পর পর স্প্রে করতে পরামর্শ দিচ্ছে। নবীনগর উপজেলায় প্রায় ৪১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। তীব্র শীতে সরিষায় রোগ বালাই এবং পলিনেশনে সমস্যা হতে পারে এমনটা মনে করছে স্থানীয় কৃষকবৃন্দ।

শৈত্য প্রবাহের প্রভাবে কৃষকদের করনীয় নিয়ে সম্পর্কে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষিতে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সবসময় কৃষকদের কাজ করতে হয়। শৈত্য প্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রবি শস্য এবং বোরো বীজতলা। আমরা কৃষকদের শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দিয়ে আসছি। আশাকরি দ্রুত আবহাওয়া অনূকুলে চলে আসবে।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট