বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

news-image

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় শিগগিরই অগ্রগতি আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা দরকার বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও পুনরায় উন্মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে।

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সেখানে একটি জটিলতা তৈরি হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে তিনি দাবি করেছিলেন, লেবাননের রাজধানীতে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিরত রাখতে তিনি ভূমিকা রেখেছেন।

ট্রাম্পের মতে, সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়ন হলে সেটি সামরিক সাফল্যের তুলনায় আরও বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। তবে তিনি স্বীকার করেন, আলোচনার পথ এখনো পুরোপুরি মসৃণ নয় এবং বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।

তবুও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং আলোচনাগুলো সঠিক দিকেই এগোচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি