,

স্বর্ণের দাম কমেছে, ভরি কত হলো

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭২ টাকা।

এর আগে গত ২৫ মে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়, যা সেসময় থেকে কার্যকর ছিল। ওই সময় অন্যান্য ক্যারেটের দামও বাড়ানো হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে। ২০২৫ সালেও মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ সময়ই দাম বাড়ানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়