,

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

news-image
নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মার্কেটগুলোতে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে ছিলেন এবং পাশাপাশি মার্কেট নির্মাণ সেলের অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত শুরু হয়।

অভিযোগে বলা হয়েছে, মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত কাজে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের বিষয়টি সামনে এসেছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

সাময়িক বরখাস্ত অবস্থায় তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সরকারি বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দাপ্তরিক আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে, যার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ও রয়েছে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়