,

আইওয়ায় পারিবারিক দ্বন্দ্বে ৭ প্রাণহানি

news-image

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পৃথক কয়েকটি স্থানে সংঘটিত এক রক্তক্ষয়ী ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টার কিছু পর পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাকর্মীরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। তবে কর্মকর্তারা পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান। পরে একটি পথচারী সেতুর কাছ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্তের এক পর্যায়ে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ মিল স্ট্রিট এলাকার একটি বাড়িতে এবং অন্যজনের মরদেহ গ্র্যান্ডভিউ অ্যাভিনিউ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, নিহত ব্যক্তিরা সবাই কোনো না কোনোভাবে সন্দেহভাজনের পরিবারের সদস্য ছিলেন। তবে তদন্তের স্বার্থে এখনো তাদের পরিচয় ও বয়স প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অতীতে অপরাধসংক্রান্ত কিছু রেকর্ড ছিল। তবে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট সব তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাসকাটিন পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র