,

শোকের ছায়ায় শিউলি

news-image
স্পোর্টস ডেস্ক :  সাফ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন।

মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।

সতীর্থের এই শোকের সময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট। এ কারণে দিনের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়। ভারতের গোয়ায় ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকালে দলের অনুশীলন হওয়ার কথা থাকলেও শোকসংবাদের পর তা আর অনুষ্ঠিত হয়নি।

আগামীকাল বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের একজন সিনিয়র খেলোয়াড়ের পারিবারিক শোক পুরো শিবিরে আবেগঘন পরিবেশ তৈরি করেছে।

শিউলি আজিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের ফুটবল অঙ্গনের সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড