,

সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা

news-image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর মোহাম্মদপুরের বাসায় চুরি হয়েছে।

তবে কখন চুরির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।এদিকে চুরির খবর পেয়ে রোববার সকালে দেশে ফিরেছেন নান্নু।এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান।

এ সময় তিনি বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নান্নু জানান, চুরির খবর শুনেই আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু ওলটপালট। ঘরে রাখা টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের