,

ছাত্রলীগ কর্মী নিহত, পুলিশের ভ্যান পুড়িয়ে জনতার বিক্ষোভ

news-image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম খোকন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী-বঙ্গ সোনাহাট স্থলবন্দর সড়কে কাগজপত্র চেকিংকালে ট্রাফিক ইন্সপেক্টরকে দেখে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম খোকন শিলখুড়ি ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলি মোল্লা বলেন, এ দুর্ঘটনার পরই স্থানীয় জনতা বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান নেয়। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা যায়, বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলসহ ভুরুঙ্গামারী থানা পুলিশের ভ্যান পুড়িয়ে দিয়েছে। কয়েকজন পুলিশ সদস্যকে সোনাহাট ইউনিয়ন পরিষদ অফিসে অবরুদ্ধ করেও রাখে তারা। অবরুদ্ধ পুলিশ সদস্যরা হলেন, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ও কনস্টেবল বিকাশ।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ভুরুঙ্গামারীর ইউএনও মাগফুরুল ইসলাম আব্বাসি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর