,

বিএনপি নেতা নোমান ছাড়া পেয়েছেন

news-image

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে আর কিছু বলতে চাননি তিনি।

গাজীপুর থেকে রোববার বিকেলে নোমানকে আটক করে পুলিশ । একটি ভিডিও চিত্রে দেখা গেছে, পুলিশের পিকআপ ভ্যানের সামনের কেবিনে নোমানকে তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় আরও কয়েকজনকে আটক করে পিকআপ ভ্যানের পেছনে তোলার হয়।

নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু  বলেছিলেন, রোববার বিকেলে গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় আবদুল্লাহ আল নোমানকে আটক করে নিয়ে যায় পুলিশ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ওই সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক মন্ত্রী নোমান।

 

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী