,

এক বনে দুই বাঘ : ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন পদ নিয়ে সংকট

news-image

এক চেয়ার, সিভিল সার্জন দুইটি। পদ নিয়ে শুরু হয়েছে দুই চিকিৎসকের টানাটানি। ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন পদে ডা. আবু ছালেহ মোহাম্মদ মুসা খানকে মন্ত্রণালয় থেকে নিয়োগ দেয়া হলেও তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তার। পদটি আঁকড়ে ধরে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা মোহাম্মদ শাহ আলম।
গত ২৭ ডিসেম্বর, মন্ত্রণালয় থেকে ডা.আবু ছালেহ মোহাম্মদ মুসা খানকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। তাকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পর যোগদান করতে বলা হয়। এদিকে ২৯ ডিসেম্বর বিদায়ী সিভিল সার্জন হাসিনা আক্তারের কাছ থেকে একদিনের জন্য অস্থায়ী দায়িত্ব নেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
২ জানুয়ারি মুসা খান দায়িত্ব নিতে গেলে বুঝিয়ে দেন নি শাহ আলম। এরপর থেকে একই কক্ষে অফিস করছেন দু’জন। শাহ আলমের দাবি, মুসা খান সরকারি দলের সমর্থক নন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কিছু না জানার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে মুসা খানের দাবি, ড্যাব সদস্যের অভিযোগ অসত্য। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। সিভিল সার্জন হতে হলে সরকার দলীয় রাজনীতি করা জরুরি কি না- এমন প্রশ্নের সদুত্তর দেননি মোহাম্মদ শাহ আলম। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে