সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লাখ রোগী করোনা থেকে সুস্থ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ।

গত সাড়ে তিন মাসে ভাইরাসটির কারণে সারা বিশ্বে ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার খবর হলো এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনাভাইরাসের তিন লাখ ১ হাজার ১৩০ জন রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি করোনা রোগী সুস্থ হয়েছে চীনে, ৭৭ হাজার ৫২০ জন।

দ্বিতীয় সর্বোচ্চ রোগী সুস্থ হয়েছে স্পেনে ৪৩ হাজার ২০৮ জন এবং তৃতীয় সর্বোচ্চ সুস্থ হয়েছে জার্মানিতে ৭৭ হাজার ৫২০ জন।

বুধবার পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ১৪১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮২ হাজার ১১৯ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী