,

র‍্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদল নয়

news-image

অনলাইন ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, শুধু নাম পরিবর্তন করে একই ধরনের বাহিনী গঠন করলে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ হবে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বলেন, র‍্যাবের কার্যক্রম ঘিরে দেশের মানুষের অভিজ্ঞতা সুখকর নয়। বাহিনীটির কিছু ইতিবাচক ভূমিকা থাকলেও এর নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে দেশ-বিদেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাবের কর্মকাণ্ডে ভুক্তভোগী মানুষের সংখ্যা কম নয়। অনেকে নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, আবার কেউ প্রাণ হারিয়েছেন। নিজেরও র‍্যাবের হাতে ভুক্তভোগী হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

গুমের শিকার হয়ে পরে ফিরে আসা সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

র‍্যাব বিলুপ্তির দাবির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ, মানবাধিকার সংগঠন এবং দেশ-বিদেশের বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। তবে র‍্যাবের পরিবর্তে একই ধরনের নতুন বাহিনী গঠনের দাবি কারও ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর