,

বিরোধীদের নিয়েই সংকট মোকাবিলার কথা প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদকে ঘিরে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক, তাই সরকার বিরোধীদের সহযোগিতা নিয়েই সামনে এগোতে চায়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েছেন, সে বিষয়ে সরকার অবগত। এই সংকট মোকাবিলায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন বা কূপ খননের কোনো উদ্যোগ কোনো বিশেষ দেশকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়নি। দেশের কঠিন সময়ে বিএনপি বারবার পরিস্থিতি সামাল দিয়েছে বলেও দাবি করেন তিনি।

গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে বিরোধীদের আয়োজিত লংমার্চের সমালোচনা করে তারেক রহমান বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হলে সরকারই সবার আগে এমন উদ্যোগ নিত। জনগণকে অযথা উত্তেজিত করে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিদ্যুৎ সংকটের কথা বলে অফিসের সময় পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটি এবং ব্যাংকের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তার সরকার কোনো অজুহাত দেখিয়ে জনগণের সমস্যা এড়িয়ে যেতে চায় না।

কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, অতীতে এসব প্রকল্পের মাধ্যমে কিছু মানুষকে সুবিধা দেওয়া হলেও এর ফলে রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর