,

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় থাকা মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম এবার নিজের পোশাক ও পর্দা করার বিষয় নিয়ে কথা বলেছেন। গণমাধ্যমে তার পুরোনো ছবি ব্যবহারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম দাবি করেন, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে চলাফেরা করছেন। কিন্তু বিভিন্ন সংবাদে তার আগের সময়ের ছবি ব্যবহার করা হচ্ছে।

‘ভিউয়ের কাছে নারীর পছন্দ গুরুত্বহীন’ : মেঘনা আলমের অভিযোগ, একজন নারীর পোশাক, স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পছন্দের চেয়ে গণমাধ্যমে অনেক সময় ভিউকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

তিনি লেখেন, প্রায় দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে থাকলেও সংবাদে তার আগের সময়ের এমন ছবি প্রকাশ করা হচ্ছে, যেখানে তার পোশাক ভিন্ন ছিল। তার ভাষ্য, ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে পর্দা করা সম্ভব হচ্ছে না।

তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন : এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন মেঘনা আলম।

সেখানে তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। একই সঙ্গে ধর্মীয় পোশাক বা লেবাস অনুসরণ না করার কারণে তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

তার বক্তব্য অনুযায়ী, একজন নারী কী পোশাক পরবেন বা কীভাবে জীবনযাপন করবেন—এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে কাউকে নিয়ে অপবাদ ছড়ানো উচিত নয় বলেও মত দেন তিনি।

সামাজিক দ্বিমুখী আচরণ নিয়েও প্রশ্ন : নিজের পোস্টে সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনাও করেছেন মেঘনা আলম। তার অভিযোগ, ধর্মীয় ও নৈতিকতার কথা বলা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা বিতর্কিত অডিও সামনে এলেও অনেক সময় তাদের নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়।

অন্যদিকে নারীদের পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে দ্রুত বিচার করার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পুরোনো ছবি প্রকাশ এবং বর্তমান জীবনযাপনের মধ্যে পার্থক্য তুলে ধরে গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও আপত্তি জানিয়েছেন মেঘনা আলম। একই সঙ্গে তিনি সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এ কেমন দুনিয়া?’

মেঘনা আলমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর