,

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

নতুন আদেশে সেই বদলি বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে। তাকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর