,

ছাত্রশক্তির কাউন্সিলে সভাপতি-সম্পাদক পদে লড়বেন যারা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল-২০২৬ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বুধবার তালিকাটি প্রকাশ করে সংগঠনটির নির্বাচন কমিশন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে।

আগামী ১২ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে লড়বেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, মো. লিমন হাছান ও মাহফুজুর রহমান।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম।

সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মহির আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের এসব তথ্য জানানো হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর