,

সংসদে গালাগালির অভিযোগ রুমিনের

news-image

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সংসদে তার আশপাশের কয়েকজন সংসদ সদস্য তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও সংসদে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা জরুরি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রুমিন ফারহানা।

বুধবার সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে নিজের মতামত বা ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে বলে তার মনে হয়নি। বক্তব্য দেওয়ার পর সংসদে যে ধরনের আচরণ তিনি দেখেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ২০১৮ সালের সংসদেও তিনি একা দাঁড়িয়ে আওয়ামী লীগের সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলেন। তখনও তাকে একই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

তিনি আরও বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে ভোটের মাধ্যমে বর্তমান সংসদে আসার পরও যদি সংসদীয় পরিবেশে ন্যূনতম পরিবর্তন না আসে, তাহলে শুধু বিরোধী দলের ভূমিকায় থেকে প্রতিটি বিষয়ে ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর