,

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষ রাতে টর্চ লাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হাবলিপাড়ার বাসিন্দা লামিন স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা চলাকালে স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে শুভ লামিনকে মারধর করেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাত গভীর হলে টর্চ লাইটের আলো ব্যবহার করে দুই পক্ষ একে অপরকে ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, রাত সাড়ে ৯টার মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর আরও কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর