,

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল পাস

news-image

অনলাইন ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে আনা ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটির ওপর আলোচনা শেষে তা সংসদে পাস হয়।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি বিলটি সংশোধিত আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ জোরদার এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিলটি সংশোধনের সুপারিশ করা হয়।

র‍্যাব গঠনের উদ্যোগ নেওয়া হয় ২০০৪ সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়। ওই বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে কুচকাওয়াজে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিশেষায়িত এই বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর