,

ধামরাইয়ে লাশ দাফনে বাধা, আটক ২

news-image

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্তে বিরোধের জের ধরে আরশেদ আলী নামে এক ব্যক্তি মারা গেলে লাশ দাফনে বাধা দেয় স্থানীয় মাতাব্বররা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাধা দেয়া মাতাব্বর নাটুসহ দু’জনকে আটক করে। আজ বৃহস্পতিবার উপজেলার লাড়ুয়াকুন্ড গ্রামে।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামে নিহত আরশের আলী ৪ দিন পূর্বে নিজের বসতভিটায় ছোট মেয়ে সাথীকে নিয়ে আসলে আপন বোন আলেকা বেগম ও একই গ্রামের নাটু মাতব্বর ও তার লোকজন অসুস্থ আরশেদ আলীকে জমিজমা বিষয়ে বেশ চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে ১২ বছরের মেয়ে সাথীকেও মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ ঘটনায় আরশের আলীর ছেলে শফিকুল ইসলাম ৩ দিন পূর্বে থানায় ফুফু আলেকা বেগম ও নাটু মাতব্বরসহ ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার আরশের আলী অসুস্থ অবস্থায় অন্যত্র মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন। তার ছেলে মেয়ে ও এলাকাবাসী মৃতের লাশ নিজ গ্রামে দাফনের প্রস্তুতি নিলে বোন আলেকা বেগম, নান্টু মাতব্বর ও তার ছেলেরা দাফন করতে বাধা দেয়। তাদের নামে থানায় যে অভিযোগ রয়েছে তা উঠানোর পর মৃতের লাশ দাফন হবে বলে চাপ প্রয়োগ করে। এ নিয়ে বাকবিতাণ্ডার এক পর্যায়ে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এরপর তাদের সাথে খারাপ আচরণ করে নাটু মাতব্বর ও তার ছেলেরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এই ঘটনার সাথে জড়িত আরশের আলীর বোন আলেকা ও নাটু মাতব্বরকে আটক করে পুলিশ। ওই সময়ই নাটু মাতব্বরের ছেলেরা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি