,

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

news-image

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, অযথা মন্তব্য বা উস্কানিমূলক কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

শনিবার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নিজের রাজনৈতিক অবস্থান ও অতীত প্রসঙ্গে তিনি বিভিন্ন উদাহরণ টেনে বিরোধীদের উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, তার সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল বা প্রতিপক্ষের কাছ থেকেও তথ্য নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, শুধুমাত্র উন্নয়নমূলক কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়, যদি মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হয়। তিনি দাবি করেন, জনগণের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত না থাকলে উন্নয়নের সুফলও সম্পূর্ণভাবে জনগণের কাছে পৌঁছায় না।

তার এই বক্তব্য প্রকাশের পর এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর