,

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

news-image
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উদ্‌যাপন সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশব্যাপী ৪০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায়, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪১৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৮০ জনই রাজধানী প্যারিসের বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত।

শিরোপা জয়ের পর হাজারো সমর্থক প্যারিসসহ বিভিন্ন শহরের সড়কে নেমে উদ্‌যাপন শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিপুল পুলিশ মোতায়েন করা হলেও কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় বলে জানায় কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে আতশবাজি, ফ্লেয়ার নিক্ষেপ, যানবাহনে অগ্নিসংযোগ এবং দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশের তথ্যমতে, সহিংসতায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন। ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে পিএসজির শিরোপা উদ্‌যাপনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।

এদিকে উদ্‌যাপনের ধারাবাহিকতায় প্যারিসে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং খেলোয়াড়দের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে