,

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

news-image

প্রবাসী আয়ের প্রবাহে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত মে মাসে দেশে এসেছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এক বছর আগে একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। সেই হিসাবে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

রেমিট্যান্সের ইতিবাচক ধারার প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ০৯ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, ডলারের রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি বৈদেশিক খাতের ওপর চাপ কমাতেও সহায়ক ভূমিকা পালন করছে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়