রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

news-image
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট তথ্য দ্রুত পাঠানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের কাজে যুক্ত শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ কর্মকর্তাদের বিস্তারিত তথ্য বোর্ডে জমা দিতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। চাওয়া তথ্যের মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর। এছাড়া প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ পাবে। একই সঙ্গে ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময়ও ১৬ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ