সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

news-image
অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্যবাহী বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তালবাড়ীয়া এলাকায় কুষ্টিয়া–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জিয়াউল ইসলাম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং হিমেল পরিবহনের যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের একটি বাস খুলনা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের বহনকারী আরেকটি বাস খুলনার দিকে যাচ্ছিল। তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ইকবাল হাসান জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত সেনাসদস্য মেহেদী হাসান জানান, তারা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।

হিমেল পরিবহনের এক যাত্রী জানান, বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন এবং সবাই ভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আল ওবায়েদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, বাসটিতে প্রায় ৪০–৪২ জন সেনাসদস্য ছিলেন, যারা নবনিযুক্ত। আহতদের চিকিৎসা চলছে এবং একজন বেসামরিক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু