রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত জটিলতায় গত ৭৮ দিনে মোট ৫৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু, আর বাকি ৪৯৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গজনিত কারণে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে, আর ১ হাজার ১৩৪ জন হামের উপসর্গে আক্রান্ত হিসেবে চিকিৎসা নিচ্ছে। একই সময়ে ৮৮১ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৪ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ জন রোগী, যাদের মধ্যে ৫৩ হাজার ৭২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ