রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

news-image
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন ও বিধিমালার আলোকে নেওয়া হবে, কোনো আন্দোলন, চাপ বা আবেগের ভিত্তিতে নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তি বা সংগঠনের মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার রয়েছে। পাশাপাশি আইনি প্রতিকার চাওয়ার সুযোগও সবার জন্য উন্মুক্ত। তবে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল আইন, নিয়মকানুন এবং আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দেবে।

ব্যাংক কোম্পানি আইনের প্রসঙ্গ টেনে তিনি জানান, ঋণখেলাপি কোনো ব্যক্তি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার যোগ্যতা রাখেন না। একটি ব্যাংকের পরিচালক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ এবং এ বিষয়ে বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিচালক নিয়োগের আগে এসব বিষয় যাচাই-বাছাই করা বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে ব্যাংকের বোর্ড সভা সরাসরি না করে ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সংশ্লিষ্ট বাহিনীর হলেও ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

আরিফ হোসেন খান আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যাংকিং খাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনের সময় রাজনৈতিক চাপের সম্মুখীন হলে তা সরাসরি গভর্নরকে অবহিত করার নির্দেশনা রয়েছে। প্রয়োজনে বিষয়টি তিনি নিজেই দেখবেন।

তিনি বলেন, কোনো ব্যাংককে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে দেখার সুযোগ নেই। ব্যাংক যদি কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও কার্যক্রমের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ