,

সরকারি কর্মকর্তারা গাড়ি উবারে ভাড়া খাটান: জাফরুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : সরকারের কাছ থেকে বিনা সুদের ঋণ নিয়ে গাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের ৬৫ শতাংশই সেইসব গাড়ি উবারে ভাড়ায় দেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সরকারের কাছ থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে এসব কর্মকর্তা সরকারি পুলের আরও একাধিক গাড়ি ব্যবহার করেন।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দুর্নীতিকে উৎসাহিত করার অনেক সুযোগ রেখেছেন বলে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, সরকারি কর্মকর্তা ৩০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে সরকারের থেকে লোন নিচ্ছেন গাড়ি কেনার জন্য। প্রতি মাসে ৫০ হাজার টাকা নেন সেই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু তাদের ৬৫ শতাংশই সেই গাড়ি উবারে ভাড়ায় খাটান আর সরকারি পুল থেকে আরও এক বা দুটি গাড়ি নেন। অর্থমন্ত্রীর টাকার দরকার হয়, এ জন্য তিনি ট্যাক্স (কর) বসান। কিন্তু সেই কর এমনভাবে বসিয়েছেন যেখানে অনেক ফাঁকফোকর রয়েছে, যার মধ্যে দিয়ে দুর্নীতির সুযোগ রয়েছে।

অর্থনীতিবিদ ডা রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য