,

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এক কিশোরীসহ তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট মহল্লার মৃত দাউদ হোসেনের ছেলে আবদুর রহমান (৬০), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মেসবাউল হক (৪৫) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউপি’র আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মোসা. ফারজানা (১৪)।

জানা যায়, বিকেল ৫টার দিকে বজ্রপাতে সদর উপজেলার বাবুডাইং এলাকার মেসবাউল ও আব্দুর রহমান এবং নাচোলে ফারজানা মারা যান। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য