,

জলাবদ্ধতা সমস্যায় ১০ লাখ টাকা করে পাচ্ছেন কাউন্সিলররা

news-image

নিজস্ব প্রতিবেদক : জলাবদ্ধতা ও উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে ১০ লাখ করে টাকা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলর। সাধারণ ও সংরক্ষিত মোট ৭২ জন কাউন্সিলরের সবাই পাবেন এ অর্থ বরাদ্দ।

বৃহস্পতিবার কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ষষ্ঠ সভায় এ ঘোষণা দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

সভায় আতিকুল ইসলাম নগরীর জলাবদ্ধতা ও উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ ও সংরক্ষিত মোট ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১০ লাখ টাকা করে থোক বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া অবৈধ দখল ও দূষণমুক্ত সবার বাসযোগ্য আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
আগামী এক মাসের মধ্যে সব অবৈধ দখল বিশেষ করে অবৈধ দখলে থাকা খালগুলো সম্পর্কে সুস্পষ্ট তথ্য সরবারহের জন্য সব কাউন্সিলরের প্রতি আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য