,

নড়াইলে স্কুল ছাত্রীর বিশাল অনুষ্ঠান করে বাল্য বিবাহ

news-image

উজ্জ্বল রায়, নড়াইল : শিরিনা খানম নামের এক ষষ্ঠশ্রেনীর ছাত্রীর বাল্য বিবাহ দিয়েছে তার পরিবার। জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কচুয়াডাঙ্গা কচুয়াডাঙ্গা গ্রামের মো: সাহাদৎ মৃধার মেয়ে শিরিনা, (১২) সে কালিবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শেনীতে পড়ে। পাশ্ববর্তী তেরখাদা উপজেলার নলিয়ার চড় গ্রামের ইয়াছিন শেখের ছেলে রেজন শেখ (১৭) সাথে বিবাহ ঠিক করা হয়। বাল্য বিবাহ হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকতা নাজমুল হুদাকে তার মুঠোফোনে জানালে তিনি তাৎক্ষণিক নড়াগাতি থানা পুলিশকে বাল্য বিবাহ বন্ধের নির্দেশ দেন।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াগাতি থানার এস,আই মনিরুউজ্জান দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন এবং বাল্য বিবাহ দেবেনা মর্মে মেয়ের চাচা ফারুক মৃধা অঙ্গিকার নামায় সই করেন। পরে পুলিশ চলে আসলে বিকাল ৪টার সময় বিবাহ দেয়া হয়। এবং দ্রূত মেয়েকে শশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে মেয়ের বাবা সাহাদৎ বলেন,শিরিনার মা বিদেশে থাকে। মেয়ে মানুষ ঘড়ে থাকা ঝামেলা।

কে কোন সময় বদনাম উঠায় দেবে তাই বিয়ে দিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, আমি বাল্য বিবাহ হচ্ছে শুনে একটা জরুরি কাজে দুরে থাকায় আমি থানা পুলিশকে দিয়ে বিবাহ বন্ধ করি।মেয়ের চাচা অঙ্গিকার নামায় সই করে তারা মেয়ের বয়স পূর্ন নাহলে বিয়ে দেবেনা। যাচাই করে সতত্যা প্রমান হলে আমি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর