,

৩০ লাখ টাকার লটারি জিতে এক টাকাও পাননি ময়মনসিংহের সেলিম!

news-image

৩০ লাখ টাকা লটারি জিতে এক টাকাও হাতে পাননি ময়মনসিংহের সেলিম মিয়া নামের এক দিনমজুর। বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত টিকেট পুড়িয়ে ফেলেছেন। এখন ভরসা কাছে থাকা টিকেটের ফটোকপি। ক্যান্সার নিরাময় হাসপাতাল লটারি’র রাজধানীর ঠিকানাতে গিয়েও এ নিয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে, ফোনে আয়োজক জানিয়েছেন সময় পেরিয়ে যাওয়ায় টাকা দেয়া আর সম্ভব নয়।

সাত বছর ধরে লটারির টিকেট কিনতেন ময়নসিংহের ত্রিশালের দিনমজুর সেলিম মিয়া। আশা ছিল, লাখ টাকার সূর্য একদিন ধরা দেবে তার আকাশে। তবে, ভাগ্যদেবি মুখ ফিরে তাকায়নি। সেলিম মিয়ার ভাষ্য, তার প্রতিক্ষার অবসান ঘটে সবশেষ ক্যান্সার নিরাময় হাসপাতাল লটারি ২০১৯-এ। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকার নম্বরটি মিলে যায় তার টিকেটের সাথে। তবে টাকা পাননি তিনি।

সেলিম জানান, লটারি বিক্রির সময় বলছে বাড়ি পাবেন, গাড়ি পাবেন। এখন বাড়িও পাই নাই। গাড়িও পাই নাই। ১০ টাকাও পাই নাই। টাকা পেতে চেষ্টা তদবির করেছেন; তাতে পেরিয়ে গেছে চার মাস। রাগে-ক্ষোভে-অভিমানে শেষে চুলার আগুনে পুড়িয়ে ছাই করেছেন স্বপ্নের সেই লটারির টিকেট।

টাকা না পেলেও এলাকায় তার নাম হয়েছে ‘লাখোপতি সেলিম’। স্বজনরা বলছেন, টাকার চিন্তায় মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছেন তিনি।

বিষয়টি জানতে লটারি টিকেটে দেয়া রাজধানীর ঠিকানায় গিয়ে পাওয়া গেল না তেমন কাউকেই। লটারির উদ্যোক্তা ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকি টেলিফোনে জানালেন, প্রথম পুরস্কারের দাবি করেনি কেউ। নির্ধারিত সময় পেরিয়ে গেছে, তাই আর সুযোগ নেই টাকা দেয়ার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা