রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রথম বাণিজ্য-বিনিয়োগ সম্মেলন জুনে

news-image

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’। আগামী জুনে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৩ জুন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করছে।

সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ঝুঁকি মোকাবিলা, সক্ষমতার দ্বার উন্মোচন’। এতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও বেসরকারি খাতের অংশীজনরা অংশ নেবেন।

আয়োজনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, অর্থায়ন, বাজার সম্প্রসারণ, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাত নিয়ে আলোচনা ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্প্রতি এ সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন।

সরকারের আশা, পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ সম্মেলন বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ