,

কমলাপুরে ভিড়, ৫ ট্রেন বিলম্বে ভোগান্তি

news-image
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ঘরমুখো যাত্রার চাপ বাড়ায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সোমবার সকালে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল হাজারো যাত্রীর চাপ।

তবে একই সঙ্গে পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে দেরি বেশি দেখা গেছে।

স্টেশন সূত্র জানায়, সকাল থেকে কয়েকটি ট্রেন সময়মতো ছাড়লেও কিছু ট্রেন ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে বা ছাড়ার অপেক্ষায় ছিল। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসসহ একাধিক ট্রেন দেরিতে ছাড়ে।

রেল কর্তৃপক্ষের দাবি, এটি মূলত ‘অপারেশনাল ডিলে’। পাশাপাশি রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমাতে হচ্ছে, যা সময়সূচিতে প্রভাব ফেলছে।

তবে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকেই জানান, নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রা এখন পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নভাবেই চলছে এবং আজ মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়ার কথা রয়েছে। তবে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়