রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রের জ্বালানি খাতে বিদেশি আগ্রহ বাড়ছে

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে আবারও আন্তর্জাতিক দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ এক দশকের বেশি সময় পর ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ নামে এই প্রক্রিয়ায় ২৬টি অফশোর ব্লক বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয়েছে, যা এই উদ্যোগকে আরও এগিয়ে নিচ্ছে।

তিনি জানান, গভীর ও অগভীর সমুদ্র মিলিয়ে মোট ২৬টি ব্লকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য বিড আহ্বান করা হয়েছে। আগ্রহী দেশি-বিদেশি কোম্পানি এককভাবে বা যৌথভাবে অংশ নিতে পারবে। বিড জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।

সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নতুন গ্যাস ও তেল অনুসন্ধানের সুযোগ তৈরি হবে।

তবে গভীর সমুদ্রে অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি প্রকল্পে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ লাগতে পারে।

নতুন প্রস্তাবিত চুক্তিতে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ কস্ট রিকভারি, কর সুবিধা, শুল্কমুক্ত আমদানি এবং নির্দিষ্ট শর্তে গ্যাস রপ্তানির সুযোগ রাখা হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক বিডের জন্য উন্মুক্ত করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের কয়েকটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানানো হয়।

মন্ত্রী আরও বলেন, অতীতে সফল বিডিং রাউন্ডের মতো এবারও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা হবে বলে সরকার আশাবাদী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ