সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের প্রধান জামাতে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন এবং সাধারণ মুসল্লিদের জন্য পুরুষ ৩১ হাজার ও নারী ৩ হাজার ৫০০ জনের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদগাহে মোট ১২১টি কাতার থাকবে বলে জানান তিনি। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি, নারীদের জন্য ১টি, সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারীদের জন্য ৫০টি ছোট কাতার নির্ধারণ করা হয়েছে।

প্রবেশ ব্যবস্থার বিষয়ে তিনি জানান, মোট ৪টি প্রবেশপথ থাকবে—এর মধ্যে ১টি ভিআইপি, ২টি পুরুষ এবং ১টি নারী প্রবেশের জন্য। বের হওয়ার জন্য থাকবে ৭টি গেট।

তিনি আরও জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করতে হবে এবং বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখতে হবে। প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

ডিএসসিসির পক্ষ থেকে প্রায় ১৩ হাজারের বেশি কর্মী এবং ২ হাজারের বেশি যানবাহন বর্জ্য অপসারণে কাজ করবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার