,

অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি

news-image

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সোমবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাটগুলোতেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ঈদের আগে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। এজন্য বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট ও কমলাপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। এ কাজে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিআরটিএর ভিজিল্যান্স টিম মাঠে কাজ করছে।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের নজরে এলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়