রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়

news-image
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৫ মে) প্রস্তুতি পরিদর্শনের পর ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানান, জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা।

এদিকে ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। প্রথম দিনের সব বর্জ্য রাত সাড়ে ৯টার মধ্যেই সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে। প্রতিটি পশুর হাটে থাকবে পৃথক তদারকি দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল টিম।

পরিচ্ছন্ন নগরী গড়তে নির্ধারিত স্থানেই কোরবানি দেওয়া এবং পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি। পাশাপাশি কোরবানি শেষে স্থান পরিষ্কার করে জীবাণুনাশক ব্যবহার এবং ড্রেন-নর্দমায় বর্জ্য না ফেলার অনুরোধও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ