সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

news-image
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনার পর এলাকাটির পরিস্থিতি নিয়ে কথা বলেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। সোমবার সকালে সাংবাদিকদের তিনি জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং কোনোভাবেই পিছু হটার সুযোগ নেই।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের স্বার্থসংশ্লিষ্ট এলাকা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কোটি কোটি টাকার অবৈধ স্বার্থ হাতছাড়া হওয়ায় সন্ত্রাসীরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এসপি মাসুদ আলম বলেন, ইয়াসিন বাহিনী, রোকন গ্রুপ কিংবা অন্য যেকোনো অপরাধী চক্রের সদস্যদের খুঁজে বের করা হবে। শুধু হামলাকারীরাই নয়, তাদের পেছনের মদদদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হতে দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও অন্যান্য বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

রোববার দিবাগত রাতে ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা যৌথবাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পাল্টা গুলি চালায় বাহিনীর সদস্যরা। রাতভর চলে গোলাগুলি। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে এলাকায় প্রবেশ করে যৌথবাহিনী এবং ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়।

জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। সরকারি খাসজমি দখল করে সেখানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এলাকায় কারাগার, আইটি পার্কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও জমি পুনরুদ্ধার জটিলতায় সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন। এরপর মার্চে বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেখানে স্থাপন করা হয় দুটি যৌথবাহিনীর ক্যাম্প।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার